স্পোর্টস ডেস্ক
ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানের লজ্জাজনক হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নুরুল হাসান সোহান। একমাত্র টেস্টে উড়িয়ে দেয়ার পর এবার ওয়ানডের প্রথম ম্যাচেও টাইগারদের লজ্জায় ফেলল জিম্বাবুয়ে। ১৪২ রান তাড়া করতে নেমে লক্ষে পৌঁছাতে পারেনি টাইগাররা।হারারেতে আজ সোমবার শুরুতে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপে কেবল ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
জিম্বাবুয়ের দেওয়া রান তাড়া করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম ৩ উইকেট হারায় বাংলাদেশ। বাজে শুরুর পর তাওহীদ হৃদয় এবং নুরুল হাসান সোহানের ৪৯ রানের জুটিতে আবারও চালকের আসনে বসে টাইগাররা। পরপর দুই ওভারে হৃদয় এবং মোসাদেক হোসেনকে ফিরিয়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান।
জিম্বাবুয়ের পেসারদের বোলিং নৈপুণ্যে ৪২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা এবং ব্রাড ইভান্স। দুটি করে উইকেট পেয়েছেন নিয়ামহুরি এবং মুজারাবানি।
Reporter Name 




















