১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১১৬ Time View

অনলাইন ডেস্ক

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে।
আজ বুধবার সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির কাছে কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে প্রতিমাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।
নির্বাচনী ইশতেহারে দেওয়া ওয়াদা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় ভোটের কালি মোছার আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করা হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
‘কৃষক কার্ড’ নিয়ে মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক কার্ড পাবেন।
তিনি বলেন, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ির সুবিধা এমনকি কোনো প্লট নেব না। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহর বাতিল করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।
যুদ্ধপরিস্থিতিতে ইরানে আটকেপড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে আনা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতিতে আছে। অতীতের সরকার দেশে গ্যাস উত্তোলনে কোনো উদ্যোগ নেয়নি।’
দেশে এই মুহূর্তে জ্বালানির সংকট নেই জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। এ সময় জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

Update Time : ০১:০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬