০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ৮ কোটি ৩৩ লাখ ডলার পাচ্ছেন ক্যারল

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ৩৮৭ Time View

ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। জরিমানার এই অর্থ মামলার বাদি মার্কিন লেখক ও সাংবাদিক এলিজাবেথ জেন ক্যারলকে দিতে হবে। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটন ফেডারেল আদালত এই মামলার রায় ঘোষণা করেন। সাত জন পুরুষ বিচারক ও দ’জন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালত ভবনে ছিলেন ট্রাম্প। তবে এজলাসে উপস্থিত ছিলেন না। তবে নিজের দুই আইনজীবীর সঙ্গে এজলাসে হাজির ছিলেন ক্যারল।

বিবিসির খবরে বলা হয়, আদালত জানিয়েছে ভুক্তভোগী এলিজাবেথ জেন ক্যারল শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার আর সুনাম ক্ষুন্ন হওয়ায় ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। এছাড়া মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে।

মূলত এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক ও কলাম লেখক। তার বয়স ৮০ বছর। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তিনি ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন। ওই সময় আদালতে সাক্ষ্য দিয়ে ক্যারল বলেছিলেন, তিনি তার জীবন ফিরে চান। বছরের পর বছর ধরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল। তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তার দাবি, নিজের প্রচারণার জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্যভিচারের মামলায় ক্রিকেটার নাসির-তামিমার রায় বুধবার

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ৮ কোটি ৩৩ লাখ ডলার পাচ্ছেন ক্যারল

Update Time : ০৪:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪