০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিউটি শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে ওঠেননি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সহকর্মীরা বারবার ফোন করেও তার কোনো সাড়া না পেয়ে ব্যারাকের কক্ষে যান। পরে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল হক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি চলতি বছরের ২০ মে লোহাগাড়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন।

নিহতের সহকর্মীরা জানান, শুক্রবার সারা দিন তিনি স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেন। রাত ৮টার দিকে ডিউটি শেষ করে থানার ব্যারাকে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন সকাল পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তিনি জানান, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। লোহাগাড়া থানায় জানাজা শেষে লাশ চট্টগ্রাম পুলিশ লাইন্সে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাত্র দুমাস আগে লোহাগাড়া থানায় যোগ দেওয়া এসআই আজিজুল হক দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল ফার্মের মুরগির শর্মা

ডিউটি শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ

Update Time : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬