সবুজদিন অনলাইন ডেস্ক।।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি শুভ কামনা জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ। গত বৃহস্পতিবার এক চিঠিতে ডিক স্কুফ বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল পার করা সত্ত্বেও আমি সবক্ষেত্রে আপনাদের সফলতা কামনা করছি।
চিঠিতে আইনের শাসন ফিরিয়ে আনতে ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে হবে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ হবে।
তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের খোঁজখবর রাখছি। এ সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। যোগাযোগ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ছাত্র জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ্বের অনেক দেশ ড. মুহাম্মদ ইউনূসে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে করার কথা জানায়। এবার সেই তালিকায় যুক্ত হলো নেদারল্যান্ডস।
১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে স্বাগত জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী
-
সবুজদিন ডেস্ক।। - Update Time : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- ৩৫৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















