সবুজদিন রিপোর্ট।।
ড. ইউনূস আমেরিকার দালাল হয়ে এসেছিলেন, আর কিছু দালালকে নিয়ে দেশটাকে বিক্রি করে চলে গেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিক আনিস আলমগীর বলেন, ড. ইউনূস যাওয়ার দুই দিন আগে নিজের নামে আমেরিকার কাছে চুক্তি করে দিয়ে গেছেন এবং নিজের নামে আবার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়ে যায়।
তিনি বলেন, এত বড় বেহায়া বিশ্ব আর কখনো দেখে নাই। এই বেহায়া এত বড় শাসন যদি করে যায়, তার এসএসএফ লাগবে কেন? তিনি এমন কিছু কর্ম করে গেছেন, তিনি জানেন সে জন্য রাস্তায় নামলে তাকে থুথু দেবে লোকজন। সেই কারণে তার এত পদক্ষেপ।
Reporter Name 





















