০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৭১ Time View

বিনোদন প্রতিবেদক

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের কনসার্টটি স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার কনসার্টটি হওয়ার কথা ছিল, তবে এক দিন আগে এসে স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানিয়েছে, ‘প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতার কাজ সম্পন্ন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও পাওয়া গিয়েছিল। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আয়োজকরা জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণার চেষ্টা করা হবে। নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব না হলে টিকিটধারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি যেসব দর্শক টিকিটের মূল্য ফেরত নিতে চান, তাদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।’

এদিকে অনুপম রায়ও কনসার্ট স্থগিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুতই নতুন তারিখ নির্ধারণের আশাবাদ ব্যক্ত করেছেন।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আগামীকাল ২৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনি’রও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

Update Time : ০৪:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬