১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১১ Time View

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির পৃথক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে অজিরা।

আগামী ৯ জুন শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার মাঠের লড়াই। ৯, ১১ ও ১৪ জুন তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর শুরু হবে অজিদের চট্টগ্রাম পর্ব। ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্কোয়াডে রয়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Update Time : ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬