সবুজদিন রিপোর্ট।।
রাজধানী ঢাকা ও এর আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রিসেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের এলাকায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।
Reporter Name 



















