০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে ঈদে গ্রামের বাড়ি এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১২১ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম আমবাড়ী গ্রামে শুক্রবার (২০ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (৩) ওই গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, মজিবুর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। ঈদ উদযাপন করতে তিনি বৃহস্পতিবার স্ত্রী-সন্তানসহ বাড়িতে আসেন। শুক্রবার বিকেলে সবার অগোচরে শিশুটি পাশের বাড়ির একটি গরুর খামারের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিবেশী তাজরুল ইসলাম প্রায় দুই বছর আগে গরুর খামারের বর্জ্য ও পানি নিষ্কাশনের জন্য বাড়ির পাশেই একটি গভীর গর্ত করেন। সেটি বন্ধ করার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তিনি ব্যবস্থা নেননি। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তাদের দাবি, ওই গর্তের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা এই মৃত্যুর জন্য তাজরুল ইসলামকে দায়ী করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কবি সুফিয়া কামালের ছেলে সাংবাদিক শাহেদ কামাল আর নেই

ঢাকা থেকে ঈদে গ্রামের বাড়ি এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬