১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা ৭ আরোহীর মধ্যে চালকসহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের সবার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটিকে জব্দ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ-যুবলীগের ৬ জন কারাগারে

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২

Update Time : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬