০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীর হাজারীবাগে একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২ এপ্রিল রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম সাইদুল আমিন ওরফে সীমান্ত (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় মেসে বসবাস করতেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সাইদুল সম্ভবত বিষাক্ত কিছু পান করেছিলেন। তাঁর চাচা রুহুল আমিন বলেন, এ বিষয়ে তারা প্রাথমিকভাবে এমন তথ্যই পেয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, সাইদুল যে কক্ষে থাকতেন সেটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাতে তাঁর রুমমেট বাইরে থেকে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে বাড়ির মালিকসহ অন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে সাইদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
রাত প্রায় সোয়া একটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানাকে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার

Update Time : ০২:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬