০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী ও চীনের উপতথ্যমন্ত্রীর উদ্বোধনে সিএমজির ৫ম সম্মেলন শুরু

  • Reporter Name
  • Update Time : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনের উপতথ্যপ্রধানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনটি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিংয়ে আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। একই সঙ্গে দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় ও যৌথ উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেন। সেখানে গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নানা উদ্যোগও প্রদর্শন করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

তথ্যমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তথ্যমন্ত্রী ও চীনের উপতথ্যমন্ত্রীর উদ্বোধনে সিএমজির ৫ম সম্মেলন শুরু

Update Time : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬