১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তসবিহ নিয়ে খেলছিল শিশুটি, দানা গলায় আটকে মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৯৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী তালহা বিন শহীদ ভূঁইয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু তালহা একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। শিশুটির বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন। আর মা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পরিবার সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যায় গলায় তসবিহর দানা আটকানোর পর পরিবারের সদস্যরা শিশু তালহাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। আজ সকাল ৯টায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে। তার চাচা মোরশেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। গলায় তসবিহর ঘুঁটি আটকে তার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল। এতে তার মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

তসবিহ নিয়ে খেলছিল শিশুটি, দানা গলায় আটকে মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৩:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬