স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ ক্রিকেট দল। দলকে জয় উপহার দিতে অনবদ্য ব্যাটিং করে যাচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছেন।
রোববার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ৪৭ রান করেন ব্রায়ান বেনেট।
সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ওভারে উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন ব্রায়ান বেনেট। দ্বিতীয় উইকেটে ডিওন মায়ার্সকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়েন বেনেট। দলীয় ৭৭ রানে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন বেনেট। তিনি ৩৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করে ফেরেন।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রানে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার বিদায়ের মধ্য দিয়ে ১০৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
দলীয় ৬ রানে ওপেনার মারুমানি আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৩৮ বলে ৫টি চার আর একটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন ডিওন মায়ার্স। তিনি দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ হওয়ার মাত্র ২ বল আগে সাজঘরে ফেরেন। তার আগে ৫৩ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন।
১২০ বলে ১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর ৫৫ রানের জুটি গড়ে দলীয় ৫৯ রানে ফেরেন পারভেজ হোসেন ইমনা।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
Reporter Name 
























