১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দেশের প্রধান কথা বললে অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০ Time View

সবুজদিন রিপোর্ট।।

“যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে,” বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত- এ নিয়ে আলোচনা আছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত ভারত সফরসহ কোনো সফরই চূড়ান্ত হয়নি।
এছাড়া, বর্তমানে অনেক ধরনের রাজনৈতিক, সাংবিধানিক কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী কিছুটা ব্যস্ত সময় পার করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “কোনো সফরই চূড়ান্ত হয়নি। সব কিছু মিললেই সফর হবে। এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের সময় ওপর এবং দুই দেশের আলোচনা কতটা আগাচ্ছে, তার ওপর। ”
ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, “যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছে, রয়ে গেছে।”
“ভারতের দিক থেকেও উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা,” যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

দুই দেশের প্রধান কথা বললে অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০১:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬