০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির শ্রমিক সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্যদিয়ে শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় পহেলা মে উপলক্ষে শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম বক্তব্য হবে।

এর আগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়।

সমাবেশ উপলক্ষে দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এ আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও৷

সমাবেশ ঘিরে দলটির নেতারা আশা করছেন, ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ ও নেতাকর্মী এতে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, এ সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু

Update Time : ০৩:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬