০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১২৯ Time View

ভোলা প্রতিনিধি

ভোলায় স্প্রিটবোট ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন এর বটতলায় এলাকার মেঘনায় জোয়ারের সময় ভেসে আসে। পরে ভাটায় পানি নেমে গেলে মরদেহটি পাড়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
গত বুধবার সন্ধ্যার পরে স্প্রিটবোট ডুবির ঘটনায় পুলিশ সদস্য ফখরুল ইসলাম নিখোঁজ হয়েছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় লালমোহন উপজেলার মঙ্গলশিকদার লঞ্চঘাট থাকে মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে অংশ নিয়েছিলেন পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম। সাত সদস্যের টিম একটি স্প্রিটবোট নিয়ে অভিযানের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তীব্র স্রোতের টানে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে নোঙ্গর করা কর্ণফুলী ১০ লঞ্চের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। তাৎক্ষণিক ছয়জন উদ্ধার হলেও পুলিশ সদস্য ফখরুল ইসলামকে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই তাকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান শুরু করে। টানা দুই দিন অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে পার্শ্ববর্তী উপজেলা দৌলতখানের ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ

Update Time : ০৯:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬