১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৮০ Time View

সবুজদিন রিপোর্ট।।

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে সাইদুর রহমান সাইদ নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান সাইদ (২৬) পাইকগাছার খড়িয়া গ্রামের আসাবুর সরদারের ছেলে। আহতরা হলেন- গুটুদিয়ার ইয়াছিন গাজী, রুপসার রাবেয়া বেগম, কয়রার ইসমাইল ও ইমদাদুল, তালার কবিতা রানী, ডুমুরিয়ার পন্চুর গ্রামের নৃতোষ, পাইকগাছার সালাম ও শ্যামনগরের রেবেকা বেগম।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডুমুরিয়ার গুটুদিয়ার একটি ফিড কোম্পানির পাশে উল্টে পুকুরে পড়ে যায়। এতে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের কাজ করছেন দমকল বাহিনীর ও পুলিশ সদস্যরা। তবে পালিয়েছেন বাসের চালক ও হেলপার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলায় প্রটোকল ভেঙে জনতার মাঝে প্রধানমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১

Update Time : ০৪:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬