০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে লাফ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার চার ঘণ্টা আগে নাসা টাওয়ার নামে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

তিশা সরকার নগরীর আলমগীর মনসুর মেমোরিয়ায় মিন্টু কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডে ‘নাসা টাওয়ার’ ভবনে ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু সকাল ৬টার দিকে তিশা মেসের ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফ দেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোরে এ ঘটনা ঘটায়, অনেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই জানাতে বা বলতে পারেনি।

এ ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, পরীক্ষা সংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের বড় সিদ্ধান্ত!

পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে লাফ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

Update Time : ০১:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬