০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির বিয়ের সব খরচের দায়িত্ব নিলাম: জয়

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক

অধিকাংশ সময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন ঢালিউড তারকা পরীমনি। গতকাল বুধবার দিবগত রাত থেকে তিনি আলোচনায় বিয়ের ঘোষণা দিয়ে। এবার আলোচিত-সমালোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পরীমনির বিয়ের সব খরচের দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন।

আজ (১৬ জুন) বৃহস্পতিবার রাতে ফেসবুকে জয় লেখেন, ‘নিজের একটা ভুলের জন্য পরীমনির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে, তবে ভাই হিসেবে ওর বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।’

গতকাল বুধবার আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচের আগে মেসিভক্ত পরীমনি ফের বিয়ে করবেন বলে ঘোষণা দেন। সঙ্গে জুড়ে দেন শর্ত। ফেসবুকে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ (ফিফা ফুটবল বিশ্বকাপ) জিতলে আমি আবার একটা বিয়ে করব, ফাইনাল।’

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হলে আরও একটি পোস্ট দেন নায়িকা। ব্রিটিশ খেলোয়াড় হ্যারি কেইনের উদ্দেশে সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘হ্যারি কেন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

এরপর থেকেই সামাজিকমাধ্যম সরগরম পরীমনির বিয়ে নিয়ে। নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন এ নিয়ে। জয়ের ঘোষণা যেন সেই আগুনে ফের হাওয়া দিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

পরীমণির বিয়ের সব খরচের দায়িত্ব নিলাম: জয়

Update Time : ০১:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬