১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ১৬৭টি আসনে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

আজ সোমবার (৪ মে) ভোট গণনা শুরু হয়। চার ঘণ্টার গণনার পর দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে ১৬৭টি আসনে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে।

অপরদিকে বিজিপিএম, সিপিআই (এম), এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। কিন্তু কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়।

প্রথম পর্যায়ে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। তারপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।

আজকের ফলাফল থেকেই নির্ধারিত হবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে। দুপুরের মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোংলায় প্রটোকল ভেঙে জনতার মাঝে প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

Update Time : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬