০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে অর্ধেকের বেশি ফলাফল প্রকাশের পর বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। ফলে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবার পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনে এখন পর্যন্ত বিজেপি ১৭৮ আসন পেয়ে এগিয়ে রয়েছে। আর তৃণমূল পেয়েছেন ১১৩টি আসন।

নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে লড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি, যার অন্যতম মুখ বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী—যিনি একসময় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট। রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে তৃণমূল থেকে বরখাস্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের গড়া নতুন দল, যিনি বাবরি নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলতা আসনসহ কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩

Update Time : ১২:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬