বাগেরহাট প্রতিনিধি।।
পুলিশ মহাপরিদর্শক-আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) মো. শামীম হোসেন মঙ্গলবার বিকালে বলেন, “আইজিপির বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় চারতলার একটি বাড়ি রয়েছে। সোমবার রাতে সেই বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি করে নিয়ে গেছে চোর। এরপর বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।”
মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ বাড়ির বিদ্যুৎ সংযোগটি পুনস্থাপন করে দেয়। জেলা পুলিশের কর্মকর্তারা আইজিপির বাড়ি পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, আইজিপির বাড়িটি এখন ভাড়া দেওয়া। আইজিপি বা পরিবারের সদস্যরা এলে দোতলার একটি ইউনিটে বসবাস করেন।
চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ মহাপরিদর্শক-আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি
-
Reporter Name - Update Time : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- ২১৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ










