০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ Time View

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রথমবারের মতো বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গেছেন ড. শেখ ফরিদুল ইসলাম। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর পেয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এগুলো হলোু আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এই সংবাদ ছড়িয়ে পড়লে উপকূলীয় জনপদ মোংলা-রামপালসহ পুরো বাগেরহাট জেলায় আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দনের জোয়ার বইয়ে দিয়েছেন। তাদের প্রত্যাশাুদায়িত্ব পালনের মাধ্যমে ড. শেখ ফরিদুল ইসলাম উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা, আইনের শাসন ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।
মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, ‘মোংলা-রামপালবাসী বিপুল ভোটে শেখ ফরিদুল ইসলামকে নির্বাচিত করে আমাদের নেতা তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করেছেন। নেতাও যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাঁকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ‘আমরা ধারণা করেছিলাম তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তবে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে

Update Time : ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬