১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সিলেট টেস্ট

প্রথম সেশনে টাইগারদের দাপট, চার উইকেট হারাল পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : ০১:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৫ Time View

স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টের প্রথম দিন শেষে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা।

সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান।

রবিবার (১৭ মে) দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আব্দুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান।

এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরু এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।

শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আঘাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। ৩০ ওভারে চার উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। বাবর ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেট টেস্ট

প্রথম সেশনে টাইগারদের দাপট, চার উইকেট হারাল পাকিস্তান

Update Time : ০১:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬