নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর করেছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব প্রতিবেদন হস্তান্তর করেন তিনি।
প্রতিবেদনে সরকারি খাতের বিভিন্ন সংস্থার আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং কাজের দক্ষতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সরকারি দফতরের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বৃদ্ধিতে এসব অডিট রিপোর্ট ও সুপারিশসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করবে। প্রধানমন্ত্রী এই পর্যবেক্ষণগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
Reporter Name 




















