০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলো ‘আমরা বিএনপি পরিবার’

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১২৭ Time View

অনলাইন প্রতিবেদক

চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। গতকাল সোমবার তার হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
শহীদ মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে তার অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এরপর আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। তারা মুগ্ধের বাবার সার্বিক চিকিৎসার তদারকি করেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এ সময় শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। মুগ্ধের বড় ভাই দিপ্ত তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ ও অপু দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহীদ মীর মুগ্ধের বাবার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলো ‘আমরা বিএনপি পরিবার’

Update Time : ০৫:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬