সবুজদিন রিপোর্ট।।
বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফলমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে ফলগুলো আমদানি করা হতো, সেগুলো এখন দেশে চাষ হচ্ছে। ড্রাগন ফল বিদেশি হলেও বর্তমানে দেশে উৎপাদিত এই ফল বিদেশে রফতানি করা যাবে।
তিনি আরও বলেন, দেশের আম ও কাঁঠাল রফতানি শুরু হয়েছে। কাঁঠালের সবজি, কাবাব, সিঙ্গারা, সমুচা তৈরি হচ্ছে। বিদেশি অনেকে কাঁঠাল নিয়ে গবেষণা করছে, দেশেও গবেষণার চেষ্টা করছে সরকার।
কৃষিমন্ত্রী জানান, গতবারের তুলনায় কৃষিতে বাজেট বেড়েছে ১০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে প্রণোদনা ৫৯ শতাংশ বেড়েছে।
Reporter Name 





















