১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জোড়া উইকেট মোস্তাফিজের, ‘নতুন অভিজ্ঞতা’ সাকিবের

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯৫ Time View

স্পোর্টস ডেস্ক

দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে ফের দ্যুতি ছড়ালেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচের মতোই রোববার জোড়া উইকেট নেন টাইগার পেসার। দ্য ফিজের অভিষেক ম্যাচে তার দল না হাসলেও, দ্বিতীয় ম্যাচে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৮৩ রানে জয় তুলে নেয় দুবাই ক্যাপিটালস। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অভিষেক ম্যাচে নতুন অভিজ্ঞতা হয় সাকিব আল হাসানের। এমআই এমিরেটসের হয়ে ১২ বলে ১৬ রান করার পর ক্যারিয়ারে প্রথমবারের মতো রিটায়ার্ড আউট হিসেবে উঠে যেতে হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৬ রান তোলে মোস্তাফিজের দল দুবাই। রান তাড়ায় ১৫.৩ ওভারে স্রেফ ১০৩ রানেই গুটিয়ে যায় আবু ধাবি। দুবাইয়ে দলের বড় জয়ের দিন বড় অবদান টাইগার পেসার মোস্তাফিজের। ৩ ওভারে ২২ রানের খরচে ২টি উইকেট ধরেন এ বাঁহাতি ফাস্ট বোলার। ৭.৩৩ ইকোনোমিতে বল করে তিনি ডট দেন ১১টি। দুই ম্যাচে সব মিলিয়ে ৪২টি বৈধ ডেলিভারির মধ্যে ২৪টি ডট বল দিয়ে ৪টি উইকেট নিলেন মোস্তাফিজ, রান খরচ ৪৮। এদিন নিয়ন্ত্রিত বোলিংয়ে জোড়া উইকেট নেন তার দুই সতীর্থ ডেভিড উইলি ও মোহাম্মদ নবীও। তবে ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার আফগান স্পিনার ওয়াকার সালামখিল। আবু ধাবির হয়ে সর্বোচ্চ রান করা ওপেনার দিল সল্টের পর (২১ বলে ২৭) চারে নামা উন্মুক্ত চাঁদকে রানের খাতা না খুলতে দিয়েই ফেরান মোস্তাফিজ।
এর আগে অন্য ম্যাচে শারজাহ ওয়ারিয়র্জের সঙ্গে ৪ রানে জয় তুলে নেয় সাকিবের এমআই এমিরেটস। এমআইয়ের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে নেমে ১৮১ রান তুলতে পারে শারজাহ। এ ম্যাচেই সেই নতুন অভিজ্ঞতা হয় সাকিবের।
পাঁচ নাম্বার ব্যাটার হিসেবে ১০ ওভার পর ক্রিজে আসেন এ সাকিব। ১৬তম ওভারে শেষ বলটি খেলে উঠে যাওয়ার আগে এ বাঁহাতি ব্যাটার করেন ১২ বলে ১৬ রান। সাকিবের জায়গায় মাঠে আসেন কাইরন পোলার্ড। এটি মূলত কৌশলগত সিদ্ধান্ত। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে এমন অভিজ্ঞতা হলো সাকিবের। এর আগে ২০১৯-এ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামার পর কোনো বল না খেলেই সানজামুল ইসলামকে উঠিয়ে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেটিই ছিল বাংলাদেশি কারও প্রথমবার রিটায়ার্ড আউট হওয়ার ঘটনা। শারজাহর বিপক্ষে পরে বোলিংয়ে এসে ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

ফের জোড়া উইকেট মোস্তাফিজের, ‘নতুন অভিজ্ঞতা’ সাকিবের

Update Time : ০৮:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫