০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিরোধীদলীয় নেতা

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২ Time View

সবুজদিন রিপোর্ট।।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দীর্ঘদিন নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ক্ষমতাসীন বিএনপির মধ্যে অতীতের শাসকগোষ্ঠীর আচরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর বিভিন্ন রাজনৈতিক দল ও মতের মানুষ নির্যাতনের শিকার হয়েছে। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন এলেও এখন অতীতের শাসকদের অনেক কর্মকাণ্ডের প্রতিফলন বর্তমান ক্ষমতাসীনদের মধ্যেও দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিএনপি জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখায়নি বলে তার অভিযোগ। জনগণের মতামতকে মূল্যায়ন করা গণতন্ত্রের মৌলিক শর্ত বলেও তিনি উল্লেখ করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, অতীতের শাসনামলে বিরোধী মত দমনে যে কৌশল ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগ ব্যবহার করা হয়েছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে তার দাবি।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মো. সামসুল আলমের বিষয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একজন রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলে নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন থাকায় এ ধরনের সিদ্ধান্ত আরও বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিরোধীদলীয় নেতা

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি

Update Time : ১১:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬