১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া বেতন–ভাতার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

সবুজদিন রিপোর্ট।।
ঢাকার মিরপুরের পল্লবীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে মিরপুর-১১ নম্বরের প্রধান সড়কে অবরোধ করা হয়। বিক্ষোভ ও অবরোধের কারণে মিরপুর-১১ নম্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকরা জানান, পল্লবীর ৭ নম্বর সেকশনের অ্যালায়েন্স ভবনে অবস্থিত এস এম ফ্যাশন কারখানার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন–ভাতা গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) পরিশোধ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মালিকপক্ষ বেতন–ভাতা পরিশোধ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
কয়েক দফা আশ্বাসের পরও বেতন-ভাতা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা। অবিলম্বে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে থানা-পুলিশের দল পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বকেয়া বেতন–ভাতার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

Update Time : ০৬:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬