০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ নেতা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

বগুড়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ। তিনি জেলা জামায়াতের রুকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এসময় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএনপিতে যোগ দেওয়া শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই জেলায় বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামী ছেড়েছি। দীর্ঘদিন লক্ষ্য করেছি, জামায়াত ইসলামের নাম ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করতে চায়। যা ইসলামের মূল চেতনার সাথে সাংঘর্ষিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

বগুড়ায় জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ নেতা

Update Time : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬