সবুজদিন রিপোর্ট।।
বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে সক্রিয় ভূমিকা পালন করছেন সেনা সদস্যরা
বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা।
শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পদবির সেনা সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, বন্যাকবলিত এলাকায় সেনা সদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।
০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিলো সেনাবাহিনী
-
সবুজদিন ডেস্ক।। - Update Time : ১০:০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- ৩৫৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

























