১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমানে সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দফতরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন- যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা কথাও জানান তিনি।

এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তি হাত থেকে রক্ষা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ভুমিকা রাখবে উল্লেখ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেফতার

বর্তমানে সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

Update Time : ১২:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬