০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকারকে নিয়ে মিথ্যাচারকারীরা ফ্যাসিবাদের লক্ষণ ধারণ করছে: রিজভী

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারকে নিয়ে ‘মিথ্যাচার’ করা ব্যক্তিরা ফ্যাসিবাদের লক্ষণ ধারণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা রয়েছে এবং নিজের মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না-এমন একটি নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে।’
এ সময় এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকারকে নিয়ে ‘মিথ্যাচার’ করা ব্যক্তিরা ফ্যাসিবাদের লক্ষণ ধারণ করছে।

সংবাদ সম্মেলনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বর্তমান সরকারকে নিয়ে মিথ্যাচারকারীরা ফ্যাসিবাদের লক্ষণ ধারণ করছে: রিজভী

Update Time : ০১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬