বিনোদন ডেস্ক।।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে রিধিকার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তির সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক এবং মৃত্যুর ঠিক আগমুহূর্তে তাদের মধ্যে কী ঘটেছিল, তা তদন্তের আওতায় আনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন রিধিকা। নিয়মিত কাজের নানা আপডেট ও ছবি প্রকাশ করলেও গত ৩০ জুলাইয়ের পর তাকে আর ফেসবুকে কোনো পোস্ট করতে দেখা যায়নি।
প্রথমে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে নিয়মিত নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী
০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বসুন্ধরায় প্রেমিককে ভিডিও কলে রেখে মডেলের ‘আত্মহত্যা’
-
Reporter Name - Update Time : ০১:২০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- ১৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















