০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার

বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা ৫ শতাংশ

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

দেশি বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি সক্ষমতা বাড়াতে নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (১২ জুলাই) এ বিষয়ে জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, রপ্তানিমুখী দেশি বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া নগদ সহায়তার হার বাড়ানো হয়েছে। নতুন এ সুবিধা বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সার্কুলারে বলা হয়, দেশি উৎস থেকে কাঁচামাল সংগ্রহের মাধ্যমে উৎপাদিত রপ্তানি পণ্যের ক্ষেত্রে এ বর্ধিত সুবিধা প্রযোজ্য হবে। তবে নগদ সহায়তা পেতে রপ্তানিকারকদের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।

এর মধ্যে বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের সদস্য রপ্তানিকারকদের দেশি উৎস থেকে সুতা, কাপড়সহ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে।

এ বিষয়ে পূর্বে জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার, বিশেষ করে ২০০১ ও ২০০৩ সালের সংশ্লিষ্ট নির্দেশনার বিধানগুলো বহাল থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুর্গত মানুষের প্রয়োজনে সব রকম সহায়তা দিচ্ছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার

বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা ৫ শতাংশ

Update Time : ০২:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬