০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৫৯ Time View

বিনোদন ডেস্ক

ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির এবার বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রেখেছেন। বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন মনিকা কবির। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমরা বিয়ে করেছি।”
ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন মনিকা ও ওয়াহিদ জামান। পুরো ভিডিওজুড়ে তাদের আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি নেটিজেনদের নজর কেড়েছে।
তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দম্পতিকে শুভকামনা জানালেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিন্নভাবে। মন্তব্যের ঘরে অনেকে জানতে চেয়েছেন, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যেই কি মনিকা কোনো বাংলাদেশি নাগরিককে বিয়ে করলেন?
এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা হওয়ার পর মনিকা কবিরকে ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। সেই বিতর্ক পুরোপুরি থিতিয়ে যাওয়ার আগেই বিয়ের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এলেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইন জগতে এবং নতুন করে বিতর্ক-আলোচনার জন্ম দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা

Update Time : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬