১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের রাজনীতিতে আ.লীগের ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

বাংলাদেশের রাজনীতিতে আ.লীগের আর ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যে দলের প্রধান লাখ লাখ নেতাকর্মীকে ফেলে দেশে ছেড়ে পালিয়ে যান, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

হাসনাত আরো বলেন, নিজেদের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। এ দেশে আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের অনেকেরই কানাডার বেগম পাড়ায় বাড়ি-গাড়ি নেই, তবে কিছু মানুষের তা রয়েছে। সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু মানুষ বিদেশে চিকিৎসা নেন। তাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করেন। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ বদলাতে হবে।

এ সময় তিনি বেকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের যুবসমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রতিটি খাতে মেধাবীদের সুযোগ দেওয়ার পাশাপাশি বেসরকারি খাতেও কর্মসংস্থান বাড়াতে হবে। এসএমই খাতকে আরও গতিশীল করতে আসন্ন বাজেটে এসব বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। একইসঙ্গে দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে আধুনিকায়ন করতে হবে যাতে সন্তানদের আর বিদেশে গিয়ে পড়াশোনা করতে না হয়।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার অপরাধে যেমন মানুষকে গ্রেপ্তার হতে হতো, বর্তমান সরকারের সময়েও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যা কোনোভাবেই কাম্য নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের রাজনীতিতে আ.লীগের ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ

Update Time : ০৪:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬