১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে গম পাচারের অভিযোগে নুসরাতকে তলব

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬ Time View

বিনোদন ডেস্ক

রেশন দুর্নীতি ও গম পাচারের অভিযোগে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে আবারও তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, আগামী বুধবার (২২ এপ্রিল) সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে সীমান্ত এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়েছিল। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরত। ইডির একটি সূত্র জানিয়েছে, ওই ঘটনার তদন্তে একাধিক নাম সামনে এসেছে এবং বাংলাদেশে গম পাচার প্রসঙ্গে সে সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে নুসরতকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি।
তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, ইডির ডাকে সাড়া দেবেন নুসরত, তবে কলকাতার সিজিও কমপ্লেক্সে নয় দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে গিয়ে হাজিরা দিতে পারেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, এর আগেও ফ্ল্যাট দুর্নীতি মামলায় এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। নতুন করে তলবের বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিন দিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা

বাংলাদেশে গম পাচারের অভিযোগে নুসরাতকে তলব

Update Time : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬