০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৩ জনের

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৯৭ Time View

সবুজদিন ডেস্ক ॥ বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার বেলাইব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সরাসরি সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, সেখানে চারজনের মরদেহ রয়েছে। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, হাসপাতালে আসা নারী ও শিশুসহ ৯ জন মারা গেছেন।

আহত আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা সকলেই মোংলা উপজেলা সংলগ্ন শেহালাবুনিয়ার লোক। পরিবারের প্রধান নিহত আঃ রাজ্জাক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৩ জনের

Update Time : ০৮:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬