১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবর-সালমানকে ফিরিয়ে ম্যাচের নাটাই হাতে নিল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৫ Time View

স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বড় জুটি গড়ার আগেই বাবর আজম ও সালমান আগাকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ।

প্রথম সেশনে ৪ উইকেট হারানোর পর পাকিস্তানের আশা হয়ে দাঁড়িয়েছিলেন বাবর।

ইতিবাচক ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিলেন তিনি। ৬৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩১তম টেস্ট ফিফটি।

লাঞ্চের পরও সালমান আঘাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। দুজনের জুটিতে আসে ৬৩ রান।

তবে দ্রুতই ম্যাচে আবারও আঘাত হানে বাংলাদেশ। নাহিদ রানার ফুল লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ তুলে দেন বাবর। ৬৮ রান করে ফিরে যান পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার।

এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি সালমান আঘাও।

তাইজুল ইসলামর বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন মুমিনুল হকের হাতে। ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে দিনের শুরুতেই পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন তাসকিন আহমেদ। পরে মেহেদী হাসান মিরাজ ফেরান শান মাসুদ ও সৌদ শাকিলকে।

দ্রুত উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গেছে পাকিস্তান।

এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাবর-সালমানকে ফিরিয়ে ম্যাচের নাটাই হাতে নিল বাংলাদেশ

Update Time : ০৩:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬