০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় ৬ সদস্যের কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১০৮ Time View

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় ৬ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের লক্ষ্যে গঠিত এ তদন্ত কমিটির আহ্বা হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ-পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।
তদন্ত কমিটি সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় ৬ সদস্যের কমিটি গঠন

Update Time : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬