১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতি জামায়াত আমিরের সতর্ক বার্তা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৩৪ Time View

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় নিজ বাড়িতে এসে গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে- এ কথা আমরা বলিনি, আমাদের ভিন্ন মত রয়েছে। তবে দেশের স্বার্থে এবং অচলাবস্থা এড়াতে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।’
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র দেড় বছর হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা, তারা আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

বিএনপির প্রতি জামায়াত আমিরের সতর্ক বার্তা

Update Time : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬