০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন চার নেতা

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।
রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির সাংগঠনিক গতিশীলতা বাড়াতে ও কাঠামো সংস্কারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
নতুন সদস্যরা হলেন- রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ। এদের মধ্যে রুহুল কবির রিজভী এতদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। বাকি তিনজন ছিলেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতিনির্ধারণী প্রক্রিয়া আরও শক্তিশালী করতে এবং সংগঠনকে নতুনভাবে সাজাতে এরা মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সদস্যরা তাদের অভিজ্ঞতা, বিচক্ষণতা ও সুচিন্তিত মতামতের মাধ্যমে স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন- যা দল ও জনগণের স্বার্থে হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি।
এর আগে ১৯ সদস্যের এই কমিটিতে সদস্য ছিলেন ১৩ জন। গত ১২ জুলাই সদস্য জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় একটি পদ শূন্য ছিল। নতুন চারজনকে অন্তর্ভুক্ত করায় এখন কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল ১৭ জনে।
বর্তমান কমিটির অন্যদের মধ্যে রয়েছেন- তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
উল্লেখ্য, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী করা হয়েছে। নির্বাচনে জয়ী হলে তাকে দলীয় পদ থেকে পদত্যাগ করতে হবে। সে ক্ষেত্রে স্থায়ী কমিটিতে আরও একটি পদ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। একই কারণে অন্য দুই সদস্যও দলীয় পদ ছাড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে, যা কমিটির গঠনে নতুন করে পরিবর্তন আনতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন চার নেতা

Update Time : ০১:০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬