০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি বিনিয়োগের বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি: মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএসটিআর আয়োজিত সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিরসনে গ্যাস ও তেল উত্তোলনে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সামষ্টিক অর্থনীতিকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কাজ করছে সরকার।

পাশাপাশি, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বিদেশি বিনিয়োগের বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি: মির্জা ফখরুল

Update Time : ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬