০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মধ্যপ্রাচ্য সংকট

বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কিনতে অনুৎসাহিত করলেন মোদি

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও তেলের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ভারতের জনগণের প্রতি জ্বালানি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, `দেশপ্রেম শুধু সীমান্তে জীবন উৎসর্গ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন দায়িত্বশীল জীবনযাপন ও প্রতিদিনের কাজে দেশের প্রতি কর্তব্য পালন করাও দেশপ্রেমের অংশ।‘

আজ সোমবার ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার সংকট এবং আন্তর্জাতিক সংঘাতের কারণে বাড়তে থাকা মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সময় প্রধানমন্ত্রী মোদি জনগণকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর পরামর্শ দেন। তিনি বলেন, `যেখানে সম্ভব সেখানে মেট্রোরেল ও গণপরিবহন ব্যবহার করতে হবে, কার-পুলিং বাড়াতে হবে এবং পণ্য পরিবহনে রেলপথকে অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের প্রতিও উৎসাহ দেন তিনি।

করোনাকালের মতো ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন কনফারেন্স ও ভার্চ্যুয়াল বৈঠকের সংস্কৃতি আবার চালু করার আহ্বান জানান মোদি। তার মতে, এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিদেশি মুদ্রার রিজার্ভ সুরক্ষায় অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ে আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী এক বছর অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা এড়িয়ে চলারও অনুরোধ করেন তিনি।

ভোজ্য তেলের ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে মোদী বলেন, `এতে দেশের অর্থনীতি যেমন উপকৃত হবে, তেমনি ব্যক্তিগত স্বাস্থ্যও ভালো থাকবে।‘

জনগণকে ‘মেড ইন ইন্ডিয়া‘ ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। দৈনন্দিন ব্যবহার্য জুতা, ব্যাগ ও অন্যান্য সামগ্রী দেশীয়ভাবে তৈরি পণ্য থেকে কেনার পরামর্শ দেন তিনি।

প্রতিবেদন উল্লেখ্য করা হয়, কৃষকদের রাসায়নিক সার ব্যবহারে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার আহ্বান জানান নরেন্দ্র মোদি। পাশাপাশি কৃষিকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌরশক্তিচালিত সেচ পাম্প ব্যবহারের পরামর্শ দেন তিনি।

এ ছাড়া জনগণকে বিদেশের পরিবর্তে দেশের অভ্যন্তরীণ পর্যটনকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংকট

বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কিনতে অনুৎসাহিত করলেন মোদি

Update Time : ০২:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬