০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩০ Time View

সবুজদিন রিপোর্ট।।

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা সরকারি কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তার মতে, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

শাহাদাত হোসেন বলেন, ‘বর্তমানে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে বিত্তবৈভবের অশালীন প্রদর্শনের মাধ্যমে বিপুল অর্থের অপচয় হচ্ছে। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেয়া হয় এবং এসব আয়োজনে ব্যাপক অর্থ ব্যয় করা হয়। অনেক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন, অথচ পরিবেশিত খাবারের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়।’

তিনি বলেন, ‘অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো।’ সেই বিষয়টি উল্লেখ করে তিনি প্রস্তাব দেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

Update Time : ০৮:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬