১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম বেড়ে সাড়ে ১৩ লাখ টাকা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক রিপোর্ট।।

২০২৬ ফুটবল বিশ্বকাপের দল চূড়ান্ত হওয়ার পরপরই নতুন টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। এই ধাপে এসে ফাইনাল ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকার সমান। গত ডিসেম্বরে ড্রয়ের পর একই ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার।
২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই। নতুন মূল্য তালিকায় ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বেড়ে ৭ হাজার ৩৮০ ডলার এবং ‘ক্যাটাগরি ৩’ টিকিটের দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।
শুধু ফাইনাল নয়, নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের টিকিটের দামও বেড়েছে। সেমিফাইনালের টিকিট ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে। উদ্বোধনী ম্যাচসহ গ্রুপপর্বের কিছু ম্যাচেও মূল্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
নতুন এই বিক্রয় প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে ‘ডায়নামিক প্রাইসিং’ মডেল, যেখানে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ানো বা কমানো হয়। প্রথমবারের মতো এই পদ্ধতি চালু করায় শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে ফিফা।
টিকিট বিক্রির সময় নির্দিষ্ট ঘোষণা না থাকায় অনেক ক্রেতাকে দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে অপেক্ষা করতে হয়েছে। এছাড়া কারিগরি ত্রুটির কারণে অনেকেই সঠিক লিংকে প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় সমস্যার সমাধান করা হয়েছে।
এদিকে, এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ৬৯ জন ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য। পাশাপাশি ইউরোপের ভোক্তা প্রতিনিধিত্বকারী একটি সংগঠন টিকিটের দাম কমানোর দাবিতে ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে।
ফিফা জানিয়েছে, ১০৪টি ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট বিক্রি করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম বেড়ে সাড়ে ১৩ লাখ টাকা

Update Time : ০৪:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬